Malvaceae family characteristics

 গোত্র : Malvaceae

Kingdom : Plantae 
Division : Magnoliophyta 
Class : Magnoliopsida 
Order : Malvales 
Family : Malvaceae 

দ্বিবীজপত্রী উদ্ভিদের শ্রেণি Magnoliopsida 

এই শ্রেণীর অন্তর্ভুক্ত গোত্র 315 টি 

Malvaceae  দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি গোত্র 

Malvaceae গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য : 


১/ উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসিলেজপূর্ণ 

রোমশ = রোম যুক্ত 
মিউসিলেজ = পিচ্ছিল পদার্থ 

২/ মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান 

উপপত্র : 

পাতার বোটার গোড়ায় দুই পাশে ক্ষুদ্র পাতার ন্যায় গঠনকে উপপত্র বলে।


মালভেসি গোত্রে এই উপপত্র বোটার সাথে সম্পূর্ণ যুক্ত অবস্থায় না থেকে মুক্ত অবস্থায় থাকে

৩/ পুষ্প একক এবং সাধারণত উপবৃতি যুক্ত 

একক পুষ্প : 

মঞ্জুরি দন্ডের মাথায় কেবলমাত্র একটি ফুল থাকলে, তাকে একক পুষ্প বলে।


৪/ দলমন্ডল টুইস্টেড 

এস্টিভেশন : 

মুকুল অবস্থায় ফুলের বৃত্তাংশগুলো বা পাপড়িগুলো পরস্পর যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে তাকে এস্টিভেশন বা পুষ্পপত্রবিন্যাস বলে। 


টুইস্টেড বা পাকানো এস্টিভেশন : 

এক্ষেত্রে বৃত্যংশগুলোর বা পাপড়িগুলোর একটির প্রান্ত অপরটির প্রান্তকে পরস্পর ঢেকে রাখে 


৫/ পুংকেশর অসংখ্য, এক গুচ্ছক, পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত 

৬/ পরাগধানী এক প্রকোষ্ঠী ও বৃক্কাকার 

৭/ পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত 

৮/ অমরাবিন্যাস অক্ষীয় 

অমরা : 

গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে 


অমরাবিন্যাস : 

গর্ভাশয়ের ভিতরে অমরা যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে, তাকে অমরাবিন্যাস বলে


অক্ষীয় অমরাবিন্যাস : 

এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে এবং প্রতিটি কক্ষে মধ্য‌অক্ষে অমরা থাকে


টাইপ জেনাস : 

যে জেনাসের নাম অনুসারে গোত্রের নামকরন করা হয়



বিস্তারিত এই ভিডিওতে



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline
family malvaceae,Malvaceae family in Bangla,biology,biology lecture,examples of malvaceae family,family malvaceae,malvaceae,malvaceae family,malvaceae family anther,malvaceae family characteristics,malvaceae family characteristics in bangla,