Poaceae family characteristics in Bangla

 গোত্র : Poaceae

Kingdom : Plantae
Division : Magnoliophyta 
Class : Liliopsida 
Order : Cyperales 
Family : Poaceae 

পূর্বে Poaceae গোত্রের নাম ছিল Gramineae 

একবীজপত্রী উদ্ভিদের শ্রেণী Liliopsida 
এই শ্রেণীর অন্তর্ভুক্ত 65 টি গোত্র 

Poaceae একবীজপত্রী উদ্ভিদের একটি গোত্র 

Poaceae গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য : 


১/ কান্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাপা 

পর্ব (Node) : 

কান্ডের যে স্থান থেকে ফুল বা পাতা সৃষ্টি হয়


পর্বমধ্য  (Internode) : 

দুটি পর্বের মধ্যবর্তী স্থানকে পর্বমধ্য বলে

২/ পত্রমূল কান্ডবেষ্টক এবং পাতা লিগিউল বিশিষ্ট 

লিগিউল : 

পত্রবৃন্ত ও পত্রফলকের সংযোগস্থলে অবস্থিত উপবৃদ্ধি 

৩/ পুষ্পবিন্যাস স্পাইকলেট 


পুষ্পবিন্যাস : 

কান্ডের শীর্ষ মুকুল অথবা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখা বা শাখাতন্ত্রের উপর ফুলের বিন্যাস পদ্ধতিকে পুষ্পবিন্যাস বলে। 

স্পাইকলেট পুষ্পবিন্যাস : 

এই পুষ্পবিন্যাসে মঞ্জুরিদন্ড সংক্ষিপ্ত হয় এবং গোড়ার দিকে দুটি বর্মাকার অপুষ্পক গ্লুম,  উপরে একটি সপুষ্পক গ্লুম বা লেমা থাকে। এর উপরে বিপরীত দিকে অবস্থান করে একটি প্যালিয়া। প্যালিয়ার উপরে পুষ্প থাকে।

৪/ পরাগধানী সর্বমুখ 

সর্বমুখ পরাগধানী : 

পুং দন্ডের সরু অগ্রভাগ পরাগধানীর পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে একটি বিন্দুতে যুক্ত থাকে। এর ফলে পরাগধানী মৃদু বাতাসে এদিক-সেদিক দুলতে পারে

৫/ গর্ভমুণ্ড পালকের ন্যায় 

৬/ গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট 

৭/ অমরাবিন্যাস মূলীয় 


অমরা : 

গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে 

অমরাবিন্যাস : 

গর্ভাশয়ের ভিতরে অমরা যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে, তাকে অমরাবিন্যাস বলে

মূলীয় অমরাবিন্যাস : 

এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং অমরা গর্ভাশয়ের গোড়ায় থাকে

৮/ ফল ক্যারিঅপসিস 

ক্যারিঅপসিস ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একটি মাত্র বীজযুক্ত। ফলত্বক ও বীজত্বক পরস্পর সংলগ্ন থাকে


লডিকিউল : 

ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় পুষ্পপুটকে লডিকিউল বলে 



 বিস্তারিত  


 
 
আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline
Poaceae family characteristics in Bangla,Poaceae family in Bangla,biology,family poaceae,gramineae family,gramineae or poaceae family,poacae family,poaceae,poaceae characteristics,poaceae family,poaceae family characteristics,poaceae grass,poaceae plants